আমাদের দেশ এখন কোভিড 19 (corona virus) এর স্টেজ 2 এর মধ্যে দিয়ে যাচ্ছে - মানে এখনও ভাইরাস রোগীর থেকে তার close contacts এর মধ্যেই ছড়াচ্ছে l এরপরই স্টেজ 3 শুরু হবে যখন ভাইরাস কমিউনিটিতে ছড়াতে শুরু করবে এবং সেটা হবে অবিশ্বাস্য দ্রুতগতিতে (কারণ, রোগটা মারাত্মক রকম ছোঁয়াচে) ঠিক এমনটাই হয়েছে
ইতালিতে, ইরানে | দুই হপ্তার মধ্যে কনফার্ম রোগীর সংখ্যা দেড়শো থেকে প্রায় দশ হাজার হয়ে গেছে | এই স্টেজ 2 তেই আটকে না রাখতে পারলে, আগামী এক মাসের মধ্যেই আমাদের দেশেও রোগীর সংখ্যা 107 থেকে লক্ষাধিক হয়ে যাবে | তখন সত্যিই পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে | করোনা ভাইরাস মানুষ মারে কম, কিন্তু এতো বেশী সংখ্যার রোগী সৃষ্টি করবে যে তাদেরকে চিকিৎসা দেওয়ার মতো পরিকাঠামো রাতারাতি তৈরী করা অসম্ভব |
আমাদের দেশের কোভিডের স্টেজ 2 থেকে 3 তে যাওয়া আটকাতে শুধু সরকার বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী যথেষ্ট নয় - এটা পারি আমরাই, মানে আমি, আপনার মতো সাধারণ মানুষ | আমরা প্রত্যেকে এক একজন সম্ভব্য রোগ ছড়ানো ক্যরিয়ার - একজন কয়েকশো জনের মধ্যে, কয়েকশো কয়েক হাজারের মধ্যে রোগটা ছড়াতে পারে | এই চেইনটা তখনই ভাঙতে পারা যাবে যখন আপনি নিজে রোগমুক্ত থাকতে পারবেন | আপনি রোগমুক্ত থাকলে আপনি বাঁচবেন, আপনার পরিবার বাঁচবে, আপনার দেশ বাঁচবে | যদি আপনি যদি কেয়ারলেস হয়ে রোগ বাঁধান, আপনি হয়তো বেঁচে যাবেন (তার সম্বাবনাই বেশী, কারণ কোভিডের মর্টালিটি 2 -3% এর বেশী নয় ), কিন্তু মরবে আপনারই মতো অনেক মানুষ (হয়তো আপনারই কোনো বৃদ্ধ আত্মীয় বা অনাত্মীয়) - শুধু আপনার বোকামির জন্যেই | তাই আপনি নিজে সুস্থ থাকুন, তাহলেই দেশ সুস্থ থাকবে |
1) সরকারের (কেন্দ্রীয় ও রাজ্য) সমস্ত উপদেশ ও নির্দেশিকা অক্ষরে অক্ষরে মেনে চলুন - কোনোটাই ফালতু বলে উড়িয়ে দেবেন না |
2) স্বাস্থ্যকর্মী বা নিরাপত্তারক্ষীরা যা যা করছেন, মেনে নিন - তাঁদের কাজে বাধা দেবেন না, তর্ক করবেন না তাঁদের সাথে | তাঁরা যা কিছু করছেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে বিজ্ঞানসম্মত উপায়েই করছেন এবং আপনার ভালোর জন্যেই করছেন (কেন করছেন সেটা আপনি বুঝুন বা না বুঝুন)|
3) মনে রাখবেন প্রচুর টাকা বা ক্ষমতা থাকলেই কিন্তু আপনি সেফ নন | ট্রেন বা ফ্লাইটের ফার্স্ট ক্লাসে গেলেই আপনার কোবিডের কোনো ভয় নেই - এরকম ভাবাটা ভুল | মনে রাখবেন, ইউ কে এর স্বাস্থ্যমন্ত্রী, স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীও কোভিড আক্রান্ত | কাজেই খুব দরকার না থাকলে, বাইরে যাওয়া বর্জন করুন | ছুটি পরেও কাটাতে পারবেন |
4) একান্ত দরকার না থাকলে সামাজিক অনুষ্ঠানে যাবেন না, নিজের কোনো সামাজিক অনুষ্ঠান থাকলেও মাসখানেক পিছিয়ে দিন | সামাজিক মেলামেশা কিন্তু কমিউনিটিতে রোগ ছড়ানোর বড় কারণ l একই কারণে, সিনেমা হল, মেলা, উৎসব, শপিং মল যাওয়া নিয়ন্ত্রণ করুন | যদি যেতেই হয়, সরকারি নির্দেশিকা অনুসারে প্রটেকশন নিন (বার বার হাত ধোয়া, কনুই দিয়ে মুখ ঢেকে কাশা ইত্যাদি )
5) কাশি, জ্বর, শ্বাসকষ্ট হলে সাথে সাথে ডাক্তার দেখান, নিজে নিজে চিকিৎসা বা ডায়াগনসিস করার চেষ্টা করবেন না | আদা, রসুন, এলকোহল, গোমূত্র - কোনোটাই কোভিডের বিরুদ্ধে কার্যকরী প্রমাণিত হয় নি, আপনার হোয়াটস্যাপ যাই বলুক | আপনার কোভিড (corona virus) হয়েছে কিনা একমাত্র ডাক্তারবাবুই সেটা বুঝতে পারবেন - কখন কি টেস্ট করতে হবে, কি ওষুধ খেতে হবে, ডাক্তারবাবু যা বলবেন মেনে চলুন | উনি একটা বিজ্ঞানসম্মত গাইডলাইন মেনে চিকিৎসা করছেন, মনে রাখবেন | কখন আপনাকে আইসোলেশনে যেতে হবে, কখন হোম quarantine এ থাকতে হবে - উনি যা বলবেন মেনে নিন |
সরকার বা স্বাস্থ্যকর্মীরা আপনার পাশেই আছে - কিন্তু আপনার সহযোগিতা ছাড়া এ বিপদ ঠেকানো অসম্ভব | আপনি, আমি আর আমাদের মতো সাধারণ মানুষই কিন্তু পারে কোভিডকে রুখে দিতে |



No comments:
Post a Comment